জৈন্তাপুরে আরও ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ

প্রকাশিত: 8:12 PM, August 23, 2025

জৈন্তাপুরে আরও ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ

প্রভাতবেলা প্রতিবেদক

জৈন্তাপুরে টাস্কফোর্সের যৌথ অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

শনবিার বেলা ১১টায় উপজলোর ৪নং বাংলাবাজার এলাকায় অভিযানে আসেন উপজলো নির্বাহী র্কমর্কতা (ইউএনও) জর্জ মত্রি চাকমা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমশিনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডলে থানা পুলিশ ও সিলেট ব্যাটালয়িন (৪৮ বজিবি)’র দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা।

অভিযান চলাকালে ৪ নং বাংলা বাজার এলাকায় কয়েকটি ক্রাশার মিলে রাংপানি নদীর পাথর মজুদকৃত অবস্থায় জব্দ করে টাস্কর্ফোস। পরে ওই স্থান থেকে দুই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।পরে শ্রীপুর চা বাগানের পাশে মজুদ করে রাখা আরো ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া উপজলো নির্বাহী র্কমর্কতা জর্জ মিত্র চাকমা বলেন, গত সপ্তাহে ৪ নং বাংলা বাজার এলাকায় জব্দকৃত সাড়ে নয় হাজার ঘনফুট পাথর ও আজ দুই হাজার ঘনফুটসহ মোট সাড়ে এগারো হাজার ঘনফুট পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন  টাঙ্গাইলে শিক্ষাসফরের তিন বাসে ডাকাতি

তিনি বলেন, অভিযানে শ্রীপুর চা বাগান এলাকা থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলং পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে।

পাশাপাশি গত সপ্তাহে শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ২০ হাজার ঘনফুট পাথর সহ ৪ নং বাংলা বাজার এলাকায় আরও সাড়ে এগারো হাজার ঘনফুট জব্দকৃতসহ মোট ত্রিশ হাজার ঘনফুটের অধিক পাথর প্রশাসনের তদারকিতে রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ