পহেলা বৈশাখে সড়ারকান্দি গ্রামে নারীর শ্লীলতাহানির পর বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশিত: 12:27 PM, April 15, 2025

পহেলা বৈশাখে সড়ারকান্দি গ্রামে নারীর শ্লীলতাহানির পর বাড়িতে অগ্নিসংযোগ

আলফাডাঙ্গা প্রতিনিধি: আলফাডাঙ্গা উপজেলার সড়ারকান্দি গ্রামে এক নারীর শ্লীলতাহানির পর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। জানা গেছে, ঐ গ্রামের দিপক বিশ্বাস গতকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাড়ির পাশে আয়োজিত মেলায় চলে যান। এসময় তার ঘরে কেউ ছিলেননা। এই সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে সোহাগ ও পলাশসহ কয়েকজন দিপক বিশ্বাসের বাড়িতে যায়। এসময় দিপক বিশ্বাস ঘরে না থাকায় সুযোগে তারা দিপকের স্ত্রীর শ্লিলতাহানির চেষ্টা করে।
এক পর্যায়ে দিপক খবর পেয়ে বাড়িতে চলে আসলে তাদের সাথে ধ্বস্থাধ্বস্থি হয়। এক পর্যায়ে তারা লাঠি দিয়ে দিপকের উপর হামলা চালায়। দিপকও আত্বরক্ষার্থে তাদের উপর হামলা চালান। দিপকের লাটির আঘাতে সোহাগ রক্ষাক্ত হলে সহযোগিরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এ সময় রটে যায় হিন্দু মুসলমানদের উপর হামলা চালিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। রাতে বৈঠক করে মুসলমান সম্প্রদায়ের লোকজন হিন্দু যুবক দিপককে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করে। এ খবর পেয়ে দিপক রাতেই তার পরিবারের লোকজন নিয়ে পালিয়ে যান। পরিকল্পনা মত আজ সকাল আটটার দিকে দিপকের বাড়িতে হানা দেয় তারা। এসময় দিপককে না পেয়ে তার বাড়িতে হামলা ও ভাংচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে আপাতত কোন মন্তব্য করতে রাজি হননি আলফাডাঙ্গা থানার ওসি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ