সিলেট | |
প্রকাশিত: 7:28 PM, June 29, 2026
বৃক্ষরোপণ অভিযানে জাহেদ চৌধুরী ♦️
“দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি” এই শ্লোগানে ইসলামী সমাজকল্যাণ পরিষদ, ওসমানীনগর এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন হয়েছে।
২৯ জুন সোমবার উপজেলার উসমানপুর ইউনিয়নের থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় এ বছর ১ম ধাপে এই কর্মসূচী পালিত হয়।
বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাজপুর ডিগ্রী কলেজের গভর্নিং কমিটির সদস্য জাহেদুর রহমান চৌধুরী।
সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক জাহেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আলিম রাজ, সদস্য হারুন উর রশিদ, রহমত আলী, হাবিবুর রহমান, তারেক আহমদ ও মারুফ আহমদ প্রমুখ।
কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ। ▶️ প্রভাতবেলা ডেস্ক

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি