‘ অনিবার্য সুনামিতে লন্ডভন্ড আওয়ামী লীগ ‘

প্রকাশিত: 9:40 PM, August 6, 2026

‘ অনিবার্য সুনামিতে লন্ডভন্ড আওয়ামী লীগ ‘

হাসিনার মুখ লুকানো প্রেস কনফারেন্স নিয়ে গত ক’দিন ধরে তার অনুসারীরা যে হাইপ তোলার চেষ্টা করে যাচ্ছিলেন তা নিদারুন ফ্লপ করেছে। পুরো বক্তব্যটি শুনলাম। নাথিং নিউ। সেই পুরনো নাটকের ভাঙ্গা রেকর্ড বাজিয়েছেন। কাপা কাপা গলায় স্বজন হারানোর বেদনার মেকি সংলাপ। হাজারো মানুষের রক্তের দাগ যার হাতে তার মুখে ‘স্বজন হারানোর বেদনা’ নাটককের সংলাপ শুনে এখন মানুষের বমি আসে।
এই প্রেস কনফারেন্স নিয়ে কিছুটা কৌতূহল ছিলো মূলত দুটো কারণে। প্রথমত- আওয়ামী লীগ যেভাবে প্রচার করছিলো পালিয়ে যাওয়ার পর প্রথমবারের মত তাদের নেত্রী সরাসরি মিডিয়ার মুখোমুখি হচ্ছেন- তাতে এই ধারনা জন্মেছিলো তিনি হয়তো তার চেহারার গোমটা সরিয়ে প্রকাশ্য হবেন। ক্ষমতা হারানো পর ৭৯ বছর বয়সী হাসিনার চেহারা কেমন হয়েছে তা দেখার কৌতূহল অনেকের মধ্যে ছিলো।
দ্বিতীয়ত- হাসিনার নিষ্টুর ফ্যাসিজমের কারণে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আজ এক অনিবার্য সুনামীর কবলে পড়ে লন্ডভন্ড হয়ে গেছে। সেই ধ্বংসস্তুপ থেকে দলটিকে টেনে তুলতে হলে অতীতের সব অপরাধের জন্য জাতি ও মানবতার কাছে নি:শর্ত ক্ষমা প্রার্থনা আবশ্যক। অনেকেরই ধারনা ছিল এই প্রেস কনফারেন্সে হয়তো হাসিনা তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নেবেন। একই সঙ্গে তার দলকে ক্ষমা করে দিয়ে রাজনীতি করার সুযোগ দিতে জাতির কাছে আর্জি জানাবেন।

আরও পড়ুন  ইউএনওদের বদলি খুব শিগগিরই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

এই দুই প্রত্যাশায় বহু মানুষ হাসিনার লাইভ স্ট্রিমে টিউন করে হতাশ হয়েছেন। তিনি তার কলংকিত চেহারা জাতির সামনে উন্মোচনের সাহস করেননি। আর ক্ষমা চাওয়া বা অপরাধ স্বীকারের ধারই ধারেননি তিনি। উল্টো জুলাই বিপ্লবকে সন্ত্রাস এবং জঙ্গি তকমা দিয়ে পুরনো বস্তাপচা বয়ান আউড়িয়ে গেছেন। আসলেই কয়লা ধুইলে ময়লা যায়না!
তবে হাসিনার তথাকথিত বক্তব্য প্রচারে বাধা দিয়ে সরকার যে প্রেসনোট জারি করেছে তা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। এক সময় তারেক রহমানের বক্তৃতা প্রচারে একই কায়দায় বাধা দিয়েছিলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ। দুই আমলেই বক্তৃতা প্রচারে বাধা দেয়ার এই কালচার সমান দুষে দুষ্ট। আমি নিশ্চিত হাজার হাজার খুন-গুম ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে দন্ডিত একজন অপরাধীর বক্তব্য তার প্রতি এতটুকু সহানুভূতি তৈরি নয়, বরং দেশের মানুষের কাচা ঘায়ে লবনের ছিটার মতই প্রতিক্রিয়া হয়েছে।

ইকবাল মাহমুদ, নিউইয়র্ক ( এর টাইমলাইন থেকে নেয়া)

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ