সিলেট | |
প্রকাশিত: 2:16 PM, August 7, 2026
প্রভাতবেলা প্রতিবেদক ♦ ঢাকা-সিলেট মহাসড়কেরন ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত ও ৯ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট হাইওয়ে রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৫৬৩) এবং ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ (ঢাকা মেট্রো-ব-১২-৫৯৮৭)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় ইউনিক পরিবহনের বাসটি রাস্তার পাশে নিচু ধানক্ষেতে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ইউনিক বাসের সাতজন যাত্রী মারা যান। তাঁদের মধ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার গোবরীনা লক্ষ্মীপুর গ্রামের মৃত সাফি মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৫০) রয়েছেন।
পরবর্তীতে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়।
এ দুজন হলেন- ঢাকার বিক্রমপুর এলাকার জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী কন্যা শিশু জাইফা ইসলাম এবং সিলেট মহানগরের সোবানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় (প্রীতম) (২২)।
তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় প্রাণ হারানো ৯ জনের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। নিহতদের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে।
দুর্ঘটনায় গুরুতর আহত নুরুন নাহার (২৪), মো. মফিজ মিয়া (২৯), ফারুক মিয়া (২৯), মুক্তার (২৯), জাহাঙ্গীর (৩০), আফরুজা (২৯), আফজাল, বাবুল ও ওহার- এই ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় পাশে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার ও যানজট নিরসন করে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি