বার্লিনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সাবেক সভাপতিকে ঘিরে উত্তেজনা

প্রকাশিত: 5:43 PM, September 3, 2026

বার্লিনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন,  সাবেক সভাপতিকে ঘিরে উত্তেজনা

বার্লিন, জার্মানি সংবাদদাতা: জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে| তবে অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে জার্মানি বিএনপির সদ্য সাবেক সভাপতি আকুল মিয়ার বিরুদ্ধে ১/১১-এর সময়ের বিতর্কিত ব্যক্তি আনোয়ার চৌধুরীকে বাসায় আমন্ত্রণ ও আপ্যায়নের অভিযোগ ঘিরে নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিবাদ ও উত্তেজনা সৃষ্টি হয়|
উপস্থিত নেতাকর্মীদের একাংশ অভিযোগ করেন, আনোয়ার চৌধুরীকে বাসায় আমন্ত্রণ ও আপ্যায়নের মাধ্যমে আকুল মিয়া বিএনপির রাজনৈতিক অবস্থান ও নেতাকর্মীদের অনুভূতির পরিপন্থী কাজ করেছেন| এ সময় প্রতিবাদকারী নেতাকর্মীরা আকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনার বিরোধিতা করেন এবং বিষয়টির সাংগঠনিক জবাবদিহি দাবি করেন|
পরিস্থিতি সমাধানের লক্ষ্যে অনুষ্ঠান শুরুর আগে জার্মানি বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক গণি সরকারের মধ্যস্থতায় নেতাকর্মীদের নিয়ে একটি ˆবঠক অনুষ্ঠিত হয়| ˆবঠকে আকুল মিয়া নিজের ভুল ¯^ীকার করে উপস্থিত নেতাকর্মীদের কাছে ক্ষমা চান বলে সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান|
পরিস্থিতি শান্ত করতে গণি সরকারও আকুল মিয়ার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি শেষবারের মতো তাঁর সভাপতিত্বে সম্পন্ন করার সুযোগ দিতে সবার প্রতি অনুরোধ জানান| একই সঙ্গে উপস্থিত নেতাকর্মীদের আশ্বস্ত করা হয় যে, এই অনুষ্ঠানের পর আকুল মিয়া আর কোনো অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন না|
বার্লিন মহানগর বিএনপির সদ্য সাবেক সভাপতি জসিম শিকদারও উদ্ভূত পরিস্থিতিতে আকুল মিয়ার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন এবং শেষবারের মতো তাঁকে সম্মানের সঙ্গে দায়িত্ব থেকে বিদায় দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান|
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জসিম শিকদার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন| আলোচনায় তিনি আকুল মিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং নেতাকর্মীদের তীব্র অসন্তোষের বিষয়টি তুলে ধরেন| একই ধরনের কর্মকাণ্ড নিয়ে আগেও বিতর্ক সৃষ্টি হয়েছিল বলেও তাঁকে অবহিত করা হয়|
বিষয়টি শোনার পর আনোয়ার হোসেন খোকন আপাতত সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন করার পরামর্শ দেন এবং সংশ্লিষ্ট অভিযোগগুলো লিখিত আকারে জমা দেওয়ার কথা বলেন| অভিযোগ যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে—এমন আশ্বাস পাওয়ার পর প্রতিবাদকারী নেতাকর্মীরা অনুষ্ঠানটি সম্পন্ন করতে সম্মত হন|
পরবর্তীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হলেও বিষয়টি বক্তব্যেও উঠে আসে| একাধিক বক্তা আনোয়ার চৌধুরীকে আপ্যায়নের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান| তাঁদের বক্তব্যে উঠে আসে, দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কোনো নেতার এমন কর্মকাণ্ড নেতাকর্মীদের রাজনৈতিক অনুভূতি ও দলীয় আদর্শকে প্রশ্নবিদ্ধ করে এবং এ ধরনের ঘটনার সাংগঠনিক জবাবদিহি হওয়া প্রয়োজন|
প্রতিবাদকারী নেতাকর্মীরা বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, সম্পর্কের চেয়ে আদর্শ বড়|” দলের আদর্শ ও নেতাকর্মীদের আবেগের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত কেউ যত গুরুত্বপূর্ণ পদেই থাকুন না কেন, তাঁকে সাংগঠনিক জবাবদিহির আওতায় আনা উচিত|
শেষ পর্যন্ত উত্তেজনা ও প্রতিবাদের মধ্যেও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়| তবে আনোয়ার চৌধুরীকে আপ্যায়ন ঘিরে সৃষ্ট বিতর্কের সাংগঠনিক নিষ্পত্তির দাবি বহাল রেখেছেন জার্মানি বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদকারী নেতাকর্মীরা|

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ