সিলেট | |
প্রকাশিত: 7:12 PM, November 11, 2026
প্রভাতবেলা প্রতিবেদক♦ সিলেট জেলা জামায়াতের পূর্ণাংগ কমিটি গঠিত হয়েছে । বড় কোন পরিবর্তন হয়নি ২০২৭-২৮ সেশনে। আমীর মাওলানা হাবীবুর রহমান ও সেক্রেটারি জয়নাল আবেদীন পুনর্বহাল রয়েছেন।
নায়েবে আমীর পদে ব্যাপক পরিবর্তন এনেছে জেলা জামায়াত। গত সেশনের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খান দু’জনকেই জেলা নির্বাচনের বাইরে রাখা হয়েছে। দু’জনই ইতোপূর্বে অঞ্চল টিমের সদস্য হিসেবে অভিষিক্ত হয়েছেন।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ কে জেলায় স্থানান্তর করে তাকে প্রথম নায়েবে আমীর করা হয়েছে। নতুনত্বের মধ্যে এই নায়েবে আমীরের সংযোজন।
এছাড়া উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহারকে দ্বিতীয় নায়েবে আমীর হিসেবে মনোনীত করা হয়েছে।
জেলা সেক্রেটারি হিসেবে জয়নাল আবেদীন বহাল রয়েছেন। শোনা গিয়েছিল তার স্থলাভিষিক্ত হচ্ছেন নজরুল ইসলাম। শেষ পর্যন্ত তিনি সহকারী সেক্রেটারি পদে বহাল থাকেন। একইভাবে মাওলানা মাসুক আহমদ সহকারী সেক্রেটারি হিসেবে পুনরায় মনোনীত হন।
সোমবার ১০ নভেম্বর জেলা জামায়াতের মজলিসে শুরার বৈঠকে এই কমিটি মনোনয়ন সম্পন্ন হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি