সিলেট | |
প্রকাশিত: 6:57 PM, November 13, 2026
সন্তান – অভিভাবকের সমন্বিত লক্ষ্যই সফলতা নিয়ে আসে- প্রফেসর মাহবুব ই ইলাহী
প্রভাতবেলা প্রতিবেদক ♦
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব ই ইলাহী বলেছেন, নৈতিক শিক্ষার অভাবে সমাজে বিশৃঙ্খলা রাহাজানি হানাহানি অশান্তির ঘটনা ঘটছে। আজকের শিক্ষা ব্যবস্থায় নৈতিক উন্নতি তেমন একটা নেই। যার কারনে সমাজে দেখা যায় যে যত বড় বিশৃঙ্খলা করছে অনিয়ম করছে সে ততবেশী উচ্চ শিক্ষিত। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি।
কাজেই একটি আদর্শ শিক্ষাব্যবস্থা গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।
তিনি বলেন,নানামুখী শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে বলেন, বহুধা বিভক্ত দেশের শিক্ষা ব্যবস্থা। কোথাও পাশ্চাত্য সভ্যতা লালন করা হয়। কোথাও শুধু ধর্মীয় শিক্ষাদান করা হয়। সিলেট শহরে কিছু কিছু প্রতিষ্ঠান প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নৈতিক শিক্ষাদানের প্রচেষ্টা করছে।
ব্রাইট টিচিং হোম আয়োজিত ব্রাইট মেধা অন্বেষন ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
১৩ নভেম্বর শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিচিং হোম এর পরিচালক কে বি এম মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ আব্দুল লতিফ।
প্রফেসর ড. এ টি এম মাহবুব ই ইলাহী বলেন,সন্তানদের ইচ্ছার বিপক্ষে অভিভাবকদের সিদ্ধান্ত নিলে তার বাস্তব প্রতিফলন ঘটেনা। এক্ষেত্রে সন্তানের উপর কোন কিছু চাপিয়ে না দেয়ার আহবান জানিয় তিনি বলেন, অভিভাবকদের ইচ্ছার প্রতি সন্তানদের আন্তরিকতা দেখিয়ে সমন্বিত লক্ষ্য নির্ধারণ করলে তা সফলতা নিয়ে আসে।
শিক্ষকদের উদ্যেশে তিনি বলেন, শিক্ষার্থীকে মূল্যায়ন করতে হবে, মেধার স্বীকৃতি দিতে। আন্তরিকতা নিয়ে শিক্ষাদানের মানসিকতা থাকতে হবে।
সমাজে অপসংস্কৃতি অনুপ্রবেশ করেছে উল্লেখ করে প্রফেসর মাহবুব ই ইলাহী বলেন, জন্মদিন, বিবাহবার্ষিকীতে নতুনত্ব নিয়ে আসেন। বই উপহার দিন। শুধু কেক কাটার সংস্কৃতিতে আবদ্ধ না থেকে ব্যতিক্রম কিছু করুন।
তিনি শিক্ষার্থী অভিভাবকদের উদ্যেশে বলেন,একটা সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। যে সমাজে কোন রাহাজানি, হানাহানি থাকবেনা। যে সমাজ আল্লাহর রাসুল গড়ে তুলেছিলেন। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একটি আদর্শ জাতি সমাজ গঠনে সচেষ্ট থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাবেক রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ আব্দুল লতিফ বলেন,
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মু. আব্দুল লতিফ বলেন, বর্তমান যুগ সম্ভাবনার যুগ। মানুষের মস্তিষ্কের মধ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানেনা। মানুষ চাইলে, চিন্তা করলে অনেক কিছুই করতে পারে।
আমি পারি। এই কনসেপ্ট নিয়ে এগুলে সফলতা আসবেই।
তিনি ফেসবুক, ইউটিউব সহ যুগান্তকারী সৃষ্টি কর্মের উদাহরণ টেনে বলেন চেষ্টা করলে সফলতা আসবে। যদি আল্লাহর ইচ্ছা থাকে।
স্কলারশীপ এর গুরুত্ব তুলে ধরে বলেন, ব্রাইট টিচিং হোম স্কলারশীপ এর যে কনসেপ্ট নিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার উদ্যোগ নিয়েছে তা শিক্ষার্থীদের জীবনে মাইলফলক হয়ে থাকবে।
তিনি বলেন,ব্রাইট টিচিং হোম কোন প্রফিট নেয়না। প্রফিট টা স্কলারশীপে ব্যয় করে। এটা বিরাট এক মহানুভবতা।
অনুষ্টানের সভাপতি ব্রাইট টিচিং হোম এর পরিচালক কে বি এম মাসুদ রানা বলেন, মেধার স্বীকৃতি মেধাবী কে বিকশিত করে। স্বপ্ন পুরণে অনুপ্রাণিত হয়ে উঠে। আমরা সেই কাজটুকু করার চেষ্টা করছি।
ফাতহুল ইসলাম নাদিমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমিনুল ইসলাম অনন্য। আরও বক্তব্য রাখেন তালহা চৌধুরী প্রমূখ।
পরে বৃত্তি প্রাপ্তদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।


সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি