অপ্রীতিকর ঘটনা এড়াতে মূর্তি সরানো হয়েছে

প্রকাশিত: 3:45 PM, May 26, 2017

অপ্রীতিকর ঘটনা এড়াতে মূর্তি সরানো হয়েছে

প্রভাতবেলা ডেস্ক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বলেছেন, ‘ভাস্কর্য অপসারণের বিষয়টি করা হয়েছে পরিস্থিতি শান্ত রাখার জন্যই। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভাস্কর্য সরানো হয়েছে।’

শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এসব কথা বলেন।

তবে এই মূর্তি এখন কোথায় বসানো হবে বা তা দিয়ে আদৌ কী করা হবে, এসব বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সুপ্রিম কোর্টের এই কর্মকর্তা।

সাব্বির ফয়েজ বলেন, ‘এসব ব্যাপারে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সর্বশেষ সংবাদ