আজমিরীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

আজমিরীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের মুল সড়কে অবৈধ স্থাপনা নির্মাণ করার দায়ে দুই ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অর্থদন্ডের পাশাপাশি নির্মাণ কাজে ব্যাবহৃত টিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৩১অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিরাট গ্রাম সংলগ্ন বিরাট-জলুখা-শিবপাশা তিন রাস্তার মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. শফিকুল ইসলাম অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে এই দন্ডাদেশ প্রদান করেন। এসময় জব্দকৃত টিন নিলামে নিস্পত্তি করা হয়।

 

অর্থদন্ড প্রাপ্তরা হলেন, সদর ইউনিয়নের বিরাট গ্রামের রুপধন মিয়ার পুত্র আসক আলী মিয়া(৩৭) এবং সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের ফুল মিয়ার পুত্র সেবুল মিয়া (৩২)।

 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.শফিকুল ইসলাম বলেন, সড়ক ও জনপথ বিভাগের মুল সড়কে সড়কের মাটি রক্ষাকারী স্ল্যাব উঠিয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন তারা। সোমবার তাদের মৌখিকভাবে অবৈধ স্থাপনা নির্মাণ না করতে বলা হলেও তারা নিষেধ উপেক্ষা করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ অব্যাহত রাখেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুইজনকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা অর্থদন্ড এবং নির্মাণ কাজে ব্যাবহৃত টিন জব্দ করা হয়। একই সময়ে জব্দকৃত টিন নিলামে নিস্পত্তি করা হয়।

আরও পড়ুন  নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ সার্বিক সহযোগীতা প্রদান করেন।

সর্বশেষ সংবাদ