আবার ররখাস্ত নিশো

প্রকাশিত: 2:09 PM, May 18, 2017

আবার ররখাস্ত নিশো

প্রভাতবেলা ডেস্ক:  বরখাস্ত পিছু ছাড়ছে না নিশোর। এবার বরখাস্ত হলেনে একুশে টিভি থেকে। এর আগে বরখাস্ত হয়েছিলেন বৈশাখী টেলিভিশন থেকে।

সংবাদ উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা শবনম নিশোকে বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি চ্যানেলটির অনুষ্ঠান প্রধানের দায়িত্বে ছিলেন।

বুধবার চ্যানেলটির মানবসম্পদ প্রধান মো. আতিকুর রহমানের সাক্ষরিত এক আদেশে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠান বিভাগ প্রধান জনাব ফারহানা শবনম নিশোকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

এর অনুলিপি দেয়া হয়েছে একুশে টেলিভিশনের সকল বিভাগীয় প্রধানকে।

তবে কী কারণে ফারহানা নিশোকে বরখাস্ত করা হলো সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।

সম্প্রতি বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার আসামির সঙ্গে নিশোর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ কারণে তাকে অব্যাহতি দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে সোশাল মিডিয়ায় চলছে নানান আলোচনা।

আরও পড়ুন  দেশজুড়ে আরও ৩ দিনের হিট অ্যালার্ট

ফারহানা শবনম নিশো একজন সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন ২০০৩ সালে। পরবর্তীতে তিনি বন্ধ হয়ে যাওয়া ‘চ্যানেল ওয়ান’-এ অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গেলে তিনি বৈশাখীতে যোগ দেন এজিএম বিজনেস ডেভলপমেন্ট ও সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে। অবশ্য এর আগে তিনি গ্রামীণফোন, ওয়ারিদের মতো করপোরেটবান্ধব প্রতিষ্ঠানগুলোতেও কাজ করেছেন। বৈশাখী টিভির হেড অব করপোরেট অ্যাফেয়ার্সে দায়িত্বরত থাকাকালে ফারহানা শবনম নিশোকে অব্যাহতি দেওয়া হয়। এরপর যমুনা টিভিতে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। চলতি বছরের ২ জানুয়ারি তিনি একুশে টিভিতে যোগ দেন।

সর্বশেষ সংবাদ