আবুল মাল আবদুল মুহিত আর নেই

প্রকাশিত: 2:16 AM, April 30, 2022

আবুল মাল আবদুল মুহিত আর নেই

প্রভাতবেলা প্রতিবেদক: সাবেক অর্থমন্ত্রী ও সিলেটের কৃতি সন্তান আবুল মাল আবদুল মুহিত আর নেই। তিনি শুক্রবার দিবাগত রাত (৩০ এপ্রিল) ১২টা ৫০-এ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে আবদুল মুহিতের বয়স হয়েছিল ৮৮ বছর। সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে। শনিবার বিকালে বিমানযোগে মুহিতের মরদেহ নিয়ে আসা হবে সিলেটে। সিলেটেই তাঁর দাফন সম্পন্ন হবে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ