সিলেট | |
প্রকাশিত: 5:43 PM, January 15, 2017
ইছালে ছাওয়াব উপলক্ষে আয়োজিত মাহফিল কেন্দ্র করে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর বাড়ি ফুলতলীতে ১৫ জানুয়ারি রোববার নামে লাখো মানুষের ঢল। ফুলতলী (র.)-এর মাজার, বাজার, রাস্তা-ঘাট সবই ছিল লোকে লোকারণ্য। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুলতলী অভিমুখী জনতার স্রোত ছিল চোখে পড়ার মতো।
রোববার সকাল সাড়ে ১০টায় এতীমখানার হাজারো এতীমকে নিয়ে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় মাহফিলের কার্যক্রম। এরপর অুষ্ঠিত হয় খতমে কুরআন ও দালাইলুল খায়রাত শরীফের খতম। যুহরের পূর্বেই লোকে লোকারণ্য হয় বালাই হাওর।
বাদ যুহর খতমে খাজেগান ও দুআ শেষে বয়ান পেশ করেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের মাতা-পিতা আমাদেরকে মানুষের মতো মানুষ হবার কথা বলেছেন কিন্তু আমরা মানুষ হতে পারিনি। আমাদের প্রকৃত মানুষ হবার চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, মানুষকে ভালোবাসুন, আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসুন।
বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী’র যৌথ পরিচালনায় মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্কা মুকাররামার মসজিদুল খায়র-এর সম্মানিত খতীব সায়্যিদ আল-হাবীব মুহাম্মদ আব্দুল্লাহ আল আইদারুছ, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান, উজানডিহির পীর ছাহেব মাওলানা সায়্যিদ মোস্তাক আহমদ আল মাদানী, আল্লামা নজমুদ্দীন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী, ভারতের উত্তর প্রদেশের রামপুরের প্রখ্যাত বুযুর্গ খতীবে আ’যম আল্লামা ওজীহ উদ্দীন রামপুরী (র.)-এর সুযোগ্য উত্তরসূরি ড. শাআইরুল্লাহ খান রামপুরী, রামপুর নবাবী মসজিদের ইমাম ও খতীব, মাদরাসায়ে জামিউল উলূম ফুরকানিয়ার উস্তায হযরত মাওলানা ই’তিসামুল্লাহ খান রামপুরী, মাওলানা মাকারিমুল্লাহ খান রামপুরী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খান, মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী, মুফতী মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কমরুদ্দীন চৌধুরী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা এ.কে.এম মনোওর আলী, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কাফীলুদ্দীন ছালেহী, মুফতী মাওলানা আবূ নছর জিহাদী, জালালপুর জালালিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম, সৎপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার মুহাদ্দিছ মাওলানা বদরুজ্জামান রিয়াদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম।
মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরোটের পীর ছাহেব হযরত মাওলানা আব্দুল কুদ্দুছ, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ সেলিম উদ্দিন, সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, নর্থইস্ট মেডিকেল কলেজ এর চেয়ারম্যান ডা. মোঃ আফজাল মিয়া, মাওলানা আব্দুশ শাকুর চৌধুরী ফুলতলী, জালালিয়া কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শুয়াইবুর রহমান, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী, সৎপুর কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, ইছামতি কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাশুক আহমদ, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহীম, রাখালগন্জ সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হবিবুর রহমান, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা মোশাহিদ আহমদ কামালী, ইকড়ছই সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছমির উদ্দীন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবূ জাফর মুহাম্মদ নুমান, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলাম, মাথিউউরা সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল আলিম, বুরাইয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র জেনারেল সেক্রেটারী মাওলানা আবুল কাশেম মুহাম্মদ ইয়াহইয়া, ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ আজিজুর রহমান তালুকদার, সিলসিলা ইসলামিক সোসাইটি, কভেন্ট্রি, ইউকে’র পরিচালক হাফিয সাব্বির আহমদ, আলহাজ্জ জসীম উদ্দিন, দারুল কিরাত লতিফিয়া সমিতি, উত্তর পূর্বাঞ্চল, আসাম’র সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার উদ্দিন, যমযম ট্রাভেলস’র স্বত্তাধিকারী মাহবুবুর রহমান, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি’র প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান, ঢাকা জেলা লতিফিয়া কারী সোসাইটির সভাপতি মাওলানা আবু সাদেক মুহাঃ ইকবাল খন্দকার, মাওলানা কাজী আলাউদ্দিন আহমদ, ইউকে আল ইসলাহ নেতা আলহাজ্ব ইসমাইল মিয়া, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়া, প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি