সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
ইউএস ওপেনের নারী এককে শেষ ষোল নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস, সোফিয়া কেনিন আর ভিক্টোরিয়া আজারেঙ্কা। তবে ঘাড়ের ইনজুরি নিয়ে আসর থেকে ছিটকে গেছেন মেডিসন কিইস। আর পুরুষদের এককে ৩য় রাউন্ড পার করেছেন মেদভেদেভ ও দিয়াগো থিয়েম।
রেকর্ড গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে অপ্রতিরোধ্য ভাবেই এগিয়ে যাচ্ছেন সেরেনা। যদিও ৩য় রাউন্ডের ম্যাচে শুরুতেই স্বদেশি স্টেফেনসের কাছে হেরে বসেন তিনি। তবে পরের দুই সেটে আর কোন ঝুঁকি নেননি সেরেনা। ৬-২, ৬-২ সেট জিতে পা রাখে রাউন্ড অব সিক্সটিনে।
সহজ জয় পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। পোলিশ ইগা সোয়াইতেকে সরাসরি ৬-৪, ৬-২ সেটে হারিয়ে ৪র্থ রাউন্ডে উঠেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ ক্যারোলিনা মুচোভা।
তবে হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছে মেডিসন কিইসকে। ফ্রান্সের অ্যালিজা কর্নেটের কাছে প্রথম সেট টাইব্রেকে হেরে বসেন কিইস। আর ২য় সেটে ৩-২ এ পিছিয়ে থাকা অবস্থায় আর খেলা চালিয়ে যেতে পারেননি কিইস।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি