সিলেট | |
প্রকাশিত: 2:41 PM, September 23, 2016
প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু নিশ্চিত করেছে হ্যাকাররা সংস্থাটির ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। হ্যাকাররা গ্রাহকের নাম, ইমেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, টেলিফোন নম্বর এবং পাসওয়ার্ড চুরি করেছে বলে জানানো হয়েছে।
তবে, ইয়াহু এ্যাকাউন্টের বিপরীতে করা কিংবা এর সাথে সম্পর্কিত ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য হ্যাকাররা চুরি করতে পারেনি বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়াহু।
এই ঘটনাটিকে বলা হচ্ছে ইতিহাসের সবচে’ বড় সাইবার হামলার ঘটনা।
ইয়াহু বিশ্বাস করে ২০১৪ সালে ঐ হামলা রাষ্ট্রীয় মদদে চালানো হয়েছিল। গ্রাহকদের অতি সত্বর তাদের পাসওয়ার্ড পরিবর্তনের আহ্বান জানিয়েছে ইন্টারনেট পোর্টালটি। বিবিসি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি