ইসির হাতে অপশন নেই, যথাসময়েই নির্বাচন: সিইসি

প্রকাশিত: 12:48 PM, October 31, 2023

ইসির হাতে অপশন নেই, যথাসময়েই নির্বাচন: সিইসি
দ্বাদশ জাতীয় নির্বাচন যথাসময়ে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) হাতে কোনো অপশন নেই। ইসিকে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতেই হবে।

 

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে মঙ্গলবার একথা বলেন সিইসি। এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পিসার ডি হাসের সঙ্গে আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি।

 

বৈঠক শেষে সিইসি বলেন, আমরা দৃঢ়ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল হোক নির্বাচন হবে যথাসময়ে।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো প্রত্যাশা করবো সবগুলো দল নির্বাচনে অংশ নেবে। প্রতিকূল হলে নির্বাচন হবে না, তা নয়। নির্বাচন যথাসময়ে হবে আমরা এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

আরও পড়ুন  ব্রিকস সম্মেলন: শি জিনপিংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক আজ

 

জোটবদ্ধ নির্বাচন হতে পারে আভাস দিয়ে সিইসি বলেন, আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি নির্বাচনের জন্য। দলগুলো এককভাবে বা অ্যালায়েন্সের মাধ্যমে অংশ নিতে পারে।

 

মার্কিন দূতের সঙ্গে আলোচনার বিষয়ে সিইসি বলেন, আমরা এবং যুক্তরাষ্ট্রও সংলাপে বিশ্বাস করে। উনি (পিটার ডি হাস) বলেছেন এখনো আহ্বান করবেন বিরাজমান সংকট মোকাবিলায় দলগুলোকে সংলাপে বসতে।

সর্বশেষ সংবাদ