উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (স:) মাহফিল

প্রকাশিত: 5:37 PM, October 8, 2023

উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (স:) মাহফিল

উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (স:) মাহফিল আলোচনা সভা ও পুরস্কার বিতরনী ।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (স:) মাহফিল আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্টিত ।

 

শনিবার (৭ অক্টোবর) সকালে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে সহযোগি অধ্যাপক ডা: হোসাইন আহমদের পরিচালনায় আলোচনা পেশ করেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাউদ্দিন আহমেদ ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা: মো: রাশেদুল হক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার ওয়েস আহমদ চৌধুরী,হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা: জি এম মনিরুল ইসলাম ।এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরী ,অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভুইঁয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে ”মহানবী (সা:)জীবনাদর্শ: মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ এ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।

সর্বশেষ সংবাদ