টাঙ্গাইলে একই রশিতে গলায় ফাঁস দিয়েছেন স্বামী-স্ত্রী

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মে ২৭, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদঃ টাঙ্গাইলের ঘাটাইলে একই সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী।

আজ রোববার (২৭ মে) ভোরে উপজেলার বগা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

মৃত ব্যক্তিরা হলেন বগা গ্রামের নূরু কাজীর ছেলে তারা কাজী (২৭) ও তার স্ত্রী খাদিজা খাতুন (২৪)।
খাদিজা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের খাজা মিয়ার মেয়ে।

উভয়ে প্রেম করে বিয়ে করেন। কিন্তু পরিবারের চাপে তাদের এই আত্মহননের পথ বেছে নিতে হয়।

স্থানীয়রা জানায়, ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময় তিন মাস আগে খাদিজাকে দ্বিতীয় বিয়ে করেন তারা। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী সুমাইয়া বেগম আদালতে মামলা করেন। এদিকে, দ্বিতীয় স্ত্রী খাদিজাকে নিয়ে ঢাকায় চলে যান তিনি। তিনি খাদিজাকে নিয়ে শনিবার ঢাকা থেকে বাড়ি এলে পরিবারের সবাই দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে (তালাক) দিতে বলেন। কিন্তু এতে রাজি না হয়ে সবার অজান্তে রোববার ভোরে বাড়ির পাশের আমগাছে দু’জন একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন  প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ