একুশে পদক পেলেন সিকৃবির সিন্ডিকেট সদস্য ড. শামসুল

প্রকাশিত: 12:28 PM, February 6, 2020

একুশে পদক পেলেন সিকৃবির সিন্ডিকেট সদস্য ড. শামসুল

 

প্রতিনিধি,সিকৃবি:

২০২০ সালের একুশে পদক পুরস্কার অর্জন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য ও বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. শামসুল আলম।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) যুগ্মসচিব ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

 

সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার এক অভিনন্দন বার্তায় বলেন, ‘অধ্যাপক ড. শামসুল আলম বাংলাদেশের কৃষি ও অর্থনীতি সেক্টরে অন্যতম সেরা গবেষক। তার একুশে পদক প্রাপ্তিতে আমরা খুব খুশি হয়েছি।’

 

উল্লেখ্য, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে সরকার। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন দুই লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়ে থাকে। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর ২০ গুণী ব্যক্তিকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন  প্রযুক্তির কল্যাণে বদলে যাওয়া শহর

 

এর মধ্যে গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. শামসুল আলম একুশে পদক পেলেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ