“এবার ঈদে মোট সাত জোড়া বিশেষ ট্রেন থাকছে”

প্রকাশিত: 3:55 PM, May 24, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ ঈদ-উল- ফিতরের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুন থেকে।  ১ জুন থেকে শুরু হয়ে টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত। ঈদের ফিরতি টিকিট বিক্রি করা হবে ১০ থেকে ১৫ জুন পর্যন্ত।

এবার ট্রেন ছাড়তে দেরি হলে বিকল্প ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। একইসঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) রেল ভবনে সংবাদ সম্মলেন করে রেলমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানান।

ঈদ-উল- ফিতরের কাঙ্খিত যাত্রার দিনের টিকিট কমপক্ষে ৯ দিন আগে রেলস্টেশনের কাউন্টারে পাওয়া যাবে বলে জানা গেছে।

মুজিবুল হক বলেন, এবার ঈদে মোট সাত জোড়া বিশেষ ট্রেন থাকছে। ঈদের আগে পাঁচ দিন এবং পরে সাত দিন বিশেষ ট্রেন চলাচল করবে। রেলে এই ১২ দিন কোনো বন্ধ থাকবে না। এই দিনগুলোতে সারা দেশের সব রুটেই ট্রেন চলাচল করবে।

রেলমন্ত্রী বলেন, রেলপথে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। আমাদের সীমিত সম্পদ দিয়ে যাত্রীদের সর্বোত্তম চাহিদা পূরণ করবো।

আরও পড়ুন  নালিশের রাজনীতি করছে বিএনপি : কাদের

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা থাকবে। এর মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত থাকবে।

তিনি আরও জানান, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যে ৩১টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে, সেসবের টিকিট সংখ্যা হবে ২২ হাজার।

ঈদযাত্রীদের ১ জুন দেয়া হবে ১০ জুনের টিকিট। এরপর পর্যায়ক্রমে ২ জুন দেওয়া হবে ১১ জুনের, ৩ জুন দেওয়া হবে ১২ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের টিকিট।
ঈদ উদযাপন শেষে ফিরতি যাত্রীদের ১০ জুন দেয়া হবে ১৯ জুনের, ১১ জুন দেওয়া হবে ২০ জুনের, ১২ জুন দেয়া হবে ২১ জুনের, ১৩ জুন দেয়া হবে ২২ জুনের, ১৪ জুন দেয়া হবে ২৩ জুনের এবং ১৫ জুন দেওয়া হবে ২৪ জুনের ফিরতি টিকিট।

আরও পড়ুন  আগামী জুনে এসএসসি , জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা

প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।

কালোবাজারি ধরতে জেলা প্রশাসকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ