এসআই আকবর পলায়নে সহায়তাকারী সনাক্তে কমিটি

প্রকাশিত: 12:47 AM, October 20, 2020

এসআই আকবর পলায়নে সহায়তাকারী সনাক্তে কমিটি

প্রভাতবেলা ডেস্ক♦ সিলেট কোতোয়ালী থানার বন্দর বাজার ফাঁড়ির বরখাস্তকৃত ইনচার্জ  এসআই আকবর হোসেন ভূঁইয়াকে পালাতে সহায়তাকারীদের শনাক্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা সোমবার প্রভাতবেলা’কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আকবর পালিয়ে যাবার সঙ্গে কোনো পুলিশ সদস্যের দায় আছে কিনা তা তদন্ত করবে এই কমিটি। বুধবার সকাল থেকে তদন্ত কমিটি কাজ শুরু করার কথা রয়েছে।

প্রসঙ্গত, ১১ অক্টোবর ভোরে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর  রায়হানের মৃত্যু হয়। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। রায়হান নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

আরও পড়ুন  সিলেট বিভাগের সকল সিএনজি ও পেট্রোল পাম্পে ধর্মঘট

এ ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশি হেফাজতে মৃত্যু আইনে এসএমপির কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

মামলাটি পুলিশ সদর দফতরের নির্দেশ পিবিআইতে স্থানান্তর হয়। তদন্তভার পাওয়ার পর পিবিআইর টিম ঘটনাস্থল বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, নগরীর কাস্টঘর, নিহতের বাড়ি পরিদর্শন করে। সর্বোপরি লাশ কবর থেকে তোলার পর পুনরায় ময়নাতদন্ত করা হয়।

নিহত রায়হানের মরদেহে ১১১ আঘাতের চিহ্ন উঠে এসেছে ফরেনসিক রিপোর্টে। এসব আঘাতের ৯৭টি ফোলা আঘাত ও ১৪টি ছিল গুরুতর জখমের চিহ্ন। এসব আঘাতগুলো লাঠি দ্বারাই করা হয়েছে। অসংখ্য আঘাতের কারণে হাইপোভলিউমিক শক ও নিউরোজেনিক শকে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনিসহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কর্মক্ষমতা হারানোর কারণে রায়হানের মৃত্যু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ