সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যেতে পারে। এ জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সেই সিলেবাসের আলোকে ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রভাতবেলা ডেস্ক।
বুধবার মাধ্যমিক পর্যায়ে ভর্তির বিষয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এ জন্য তিন মাস ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে।
তিনি বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা তাদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২/১ মাস পিছিয়ে যাবে।’
করোনাকালীন শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষার নেওয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দীপু মনি জানান, লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এলাকা ভিত্তিক কোটা বাড়িয়ে ৫০ ভাগ করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি