সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ গত ৫ বছরে গৃহীত সকল উন্নয়ন কাজে সব শ্রেণী পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতার কারনেই উন্নয়ন কাজগুলো সফলতার সাথে সম্পাদন করতে পেরেছি। আমি আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করে ওয়ার্ডকে মডেল হিসেবে গড়তে চাই বলেন সিলেট নগরীর ১নং ওয়ার্ডের দরগাহ মহল্লা এলাকাবাসীর উদ্যোগে কাউন্সিলর প্রার্থী সৈয়দ তৌফিকুল হাদী।
বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে সিলেট নগরীর ১নং ওয়ার্ডের দরগাহ মহল্লা এলাকাবাসীর উদ্যোগে নির্বাচনী জনসভায় এমন কথা বলছিলেন কাউন্সিলর প্রার্থী সৈয়দ তৌফিকুল হাদী।
কাউন্সিলর প্রার্থী সৈয়দ তৌফিকুল হাদীর ঝুড়ি মার্কার সমর্থনে অ্যাডভোকেট মাহমুদুল হক মাছুমের সভাপতিত্বে ও মাহবুব আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত জনসভা অনুষ্ঠিত হয়।
সৈয়দ তৌফিকুল হাদী বলেন, ১নং ওয়ার্ডের আজকের এই উন্নয়নের সফল অংশীদার আমার ওয়ার্ডের সর্বস্তরের নগরিকবৃন্দ। তিনি আবারো তাকে ঝুড়ি মার্কায় ভোট দিয়ে জয়ী করে ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখার সুযোগ দানের আহবান জানান। এসময় উপস্থিত বক্তারা সৈয়দ তৌফিকুল হাদীর উন্নয়ন কাজের সš‘ষ্টি প্রকাশ করে আবারো তাকে আবারো নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
জনসভায় বক্তব্য রাখেন সাদিক আহমদ, মাহবুব চৌধুরী, অর্ণব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এহিয়া আহমদ, জাহাঙ্গীর আহমদ, সৈয়দ সাব্বির আহমদ, সৈয়দ জাহাঙ্গীর আহমদ, সেলিম আহমদ, মুফতি তাহের আহমদ, জেবুল হোসেন ফাহিম, মুমিন চৌধুরী, হানিফ মিয়া, মাসুক আহমদ, কাছিম আলী, কাঞ্চন মিয়া, মেহদী আমিন চৌধুরী, মুফতি কাবি, সৈয়দ তকরিমুল হাদী কাবী, মুফতি সাব্বির আহমদ, সিদ্দিক আলম চৌধুরী, হিফজুল আমিন চৌধুরী, খন্দকার মাহবুব হোসেন, ইছমত আলী বেলাল, কামাল মিয়া, গওছ মঈদ উদ্দিন হায়দার, হাফিজ কবির আহমদ, শফি আহমদ চৌধুরী, নজির হোসেন, আসফাক সিদ্দিকী রাহাত, রাজিব আহমদ, জনি আহমদ, পারভেজ আহমদ, বাবলু আহমদ, সাদি আহমদ, সামি আহমদ, নাহি আহমদ, আদিল আহমদ, রাজা মিয়া প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজিমুজ্জামান আজিম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি