সিলেট | |
প্রকাশিত: 5:58 PM, July 6, 2020
আনন্দ ঝর্ণা ডেস্ক:
বলিউডের অনেক নায়িকার সঙ্গে কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক ভালো না। শুধু তিনি নয়, তার বোনের সঙ্গেও কঙ্গনার অনেক সহকর্মীর খারাপ সম্পর্ক। গণমাধ্যমে এগুলো নিয়ে প্রায়ই খবর প্রকাশ হয়। কঙ্গনার যেকোনো পেশাদার বিষয়েও তার বোন রঙ্গোলি চান্দেল মন্তব্য করেন। এবার এই ইস্যুতে তাদের সঙ্গে জড়ালেন তাপসী পান্নু।
কঙ্গনার বিরুদ্ধে দলবাজি করছেন তপসী পান্নু। মুভি মাফিয়াদের ‘গুড বুকে’ থেকে একের পর এক ছবি করছেন তারা। শুধু তাই নয়, কঙ্গনাকে আক্রমণ করেই ‘মুভি মাফিয়াদের’ ‘গুড বুকে’ থাকছেন বলেও এবার তপসীর বিরুদ্ধে আক্রমণ করলেন কঙ্গনা রানাওয়াত।
টিম কঙ্গনা রানাওয়াতের অভিযোগ, তপসী নাকি বলিউড কুইনের বিরুদ্ধে দলবাজি শুরু করেছেন। কঙ্গনাকে কীভাবে আক্রমণ করা হয়, তার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করছেন বলেও তপসীর বিরুদ্ধে ফুঁসে ওঠেন কঙ্গনা। যদিও কঙ্গনার অভিযোগের সরাসরি কোনো উত্তর দেননি তপসী।
নাম না করেই কঙ্গনাকে পাল্টা উত্তর দেন তপসী। অখুশি মানুষদের তাদের সঙ্গেই অন্যকে নিচে টেনে নামিয়ে নিয়ে যান। তাই কারও সঙ্গে তিক্ত ব্যবহার করা উচিত নয় বলেও স্পষ্ট জানান তপসী।
তিনি বলেন, ‘কঙ্গনা তো আমার শত্রু না যে, তার বিরুদ্ধে আমি কথা বলবো। আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি। সম্পর্কের একটা সম্মানবোধ সবার মধ্যে থাকা উচিত। এমন কিছু না করাই ভালো, যেখানে তিক্ত অভিজ্ঞতা তৈরি হয়।’
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি