করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট বারের সাবেক সহ-সভাপতি

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট বারের সাবেক সহ-সভাপতি

প্রভাতবেলা প্রতিবেদক: করোনা ভা’ইরাসে আক্রান্ত হয়ে মা’রা গেলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন। বাদ এশা নগরের নবাব রোডের পিডিবি মসজিদে তার জানাজার

নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার (১১ জুলাই) বিকেলে সিলেট নগরের আখালিয়ায় বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিজাম উদ্দিন সিলেটের জগন্নাথপুর উপজেলা সমিতির উপদেষ্টা। নগরের নবাব রোড এলাকায় তিনি বসবাস করে আসছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে। তার মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র

সদস্য ও আওয়ামী লীগ নেতা সৈয়দ শামীম আহমদ। সৈয়দ শামীম আহমদ বলেন, কয়েকদিন আগে নিজাম উদ্দিনের চাচাতো ভাই আওয়ামী লীগ নেতা শফিকুল আহমেদ মা’রা যান।

তার কিছুদিন পর তার আরেক ভাতিজা হঠাৎ মারা যান। এভাবে প্রায় এক মাসের মধ্যে তার পরিবারের পাঁচজন সদস্য বিভিন্ন রোগে আ’ক্রান্ত হয়ে মা’রা যান। সৈয়দ শামীম বলেন,

আরও পড়ুন  সিলেটে ট্রাক ধর্মঘট প্রত্যাহার

অ্যাডভোকেট নাজিম উদ্দিন আর আমি একই বার হলে কাছাকাছি বসতাম। সে কারণে তার পরিবারের অন্যদের খোঁজখবর আমার সঙ্গে শেয়ার করতেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি বিষয়টি আমি জানতাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখতে যাইনি। এতো কাছাকাছি বা আপনজন হওয়া সত্ত্বেও আমরা কেউ কাউকে দেখতে যেতে পারছি না। আল্লাহ আমাদের এই নিষ্ঠুর পরিস্থিতি থেকে মুক্তি দান করুন।

সর্বশেষ সংবাদ