করোনা আক্রান্ত হয়ে লন্ডনে মারা গেছেন গোলাাপগঞ্জের দিলাল

প্রকাশিত: 12:04 AM, April 4, 2020

করোনা আক্রান্ত হয়ে লন্ডনে মারা গেছেন গোলাাপগঞ্জের দিলাল

প্রভাতবেলা প্রতিবেদক: লন্ডনে করোনা আক্রান্ত হয়ে আরেক বাংলাদেশী (সিলেটী) মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজে্িউন। স্থানীয় সময় শুক্রবার সকালে তিনি মারা যান। তাঁর নাম শেখ দিলাল আহমদ। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৩ বছর। লন্ডনের ইলফর্ড এ তিনি বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ী গোলাপগঞ্জ উপজেলার বাঘা গ্রামে।

তার মৃত্যুর খবরটি প্রভাতবেলাকে নিশ্চিত করেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের কাউন্সিলর আলী আহমদ। মরহুম দিলাল আহমদের বড়ভাই শেখ মন্জুর আহমদ সিলেট নগরীর লামবাজারে বসবাস করেন।  ৪ কন্যা , স্ত্রী, মা ২ভাই সহ অসংখ্য স্বজন পরিজন গুনগ্রাহী রেখে গেছেন দিলাল আহমদ।

পারিবারিক সুত্রমতে , কয়েকদিন থেকে দিলাল আহমদ সর্দি জ্বরে ভুগছিলেন।চিকিৎসকদের পরামর্শে তিনি হোম কোয়ারান্টাইনে ছিলেন। শুক্রবার সকালে তার শ্বাসকস্ট দেখা দিলে হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

 

 

সর্বশেষ সংবাদ