সিলেট | |
প্রকাশিত: 1:22 PM, June 8, 2020
বিশ্বভূবন ডেস্ক:
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। অর্থনীতি বাঁচাতে ও কর্মসংস্থানকে টিকিয়ে রাখতে দেশে দেশে নতুন আঙ্গিকে লকডাউন চলছে। তবে অনেক দেশেই নতুন করে করোনা আক্রান্ত ও মৃত্যুর খবর নেই।
এরই মধ্যে নিউজিল্যান্ড এখন ‘করোনামুক্ত’ বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফেব্রুয়ারির ২৮ তারিখের পর এই প্রথম দেশটি ‘করোনাশূন্য’ (জিরো অ্যাকটিভ কেইস) হল।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড আজ সোমবার বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, সবশেষ যে ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তিনি এখন উপসর্গমুক্ত। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা নাগাদ দেশটি করোনা সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে দিতে পারে। সরকারের উচ্চপর্যায়ের বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে মোট ১ হাজার ৫০৪ জন করোনা রোগী পাওয়া যায়। এর মধ্যে ২২ জন মারা গেলেও বাকি ১৪৮২ জন সুস্থ হয়েছেন। দেশটি এখন পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ৮৪৮ জনের করোনা পরীক্ষা করিয়েছে।
উল্লেখ্য, গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ৬ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭০ লাখ ৮৬ হাজার ৮ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৫৯ হাজার ৯৭২ জন। মৃত এবং আক্রান্তের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৯১ জনের মৃত্যু হয়েছে। তাতে সেখানে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৪৬৯ জনের প্রাণ গেল নতুন এই রোগে। মোট আক্রান্ত ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি