করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭০ জন।

 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

 

আইইডিসিআর পরিচালক জানান, করোনায় আক্রান্ত হয়ে নতুন যে ২ জন মারা গেছেন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়। অপরজন এ আগে মারা গেছেন। মৃত্যুবরণ করা ১ জনের বয়স ৬৮ বছর অপর জনের বয়স ৯০ বছর। তাদের একজনের দেহে আগে থেকে হৃদরোগ ও অপর জনের একটি হার্ট অ্যাটাক হয়েছিল।

 

সেব্রিনা ফ্লোরা জানান, নতুন যে ৯ জনের দেহে সংক্রমণ পাওয়া গেছে তাদের মধ্যে ৮ জন ঢাকার। বাকি ১ জন ঢাকার বাইরে পরীক্ষায় শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২ জন শিশু। তাদের বয়স ১০ বছরের মধ্যে। আক্রান্তদের মধ্য থেকে এ পর্যন্ত ৩০ জন রোগী সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন।

আরও পড়ুন  আনুশকাহ ধর্ষণ ও হত্যায় দিহানের স্বীকারোক্তি

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১০ লাখ ৯৯ হাজার ৩৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৮ হাজার ৯০১ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ লাখ ২৯ হাজার ১৪৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ৮ জনের। আক্রান্ত হয়েছেন ৭০ জন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ