করোনায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ৫১৫

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১

করোনায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ৫১৫

প্রভাতবেলা প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন আরও ৫১৫ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন সাতজনকে নিয়ে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৪২৩ জন। এই সময়ে নতুন ৫১৫ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৯৪ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৯৮ হাজার ৬৯১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

আরও পড়ুন  পরকীয়ায় আসক্ত : প্রেমিককে কাছে পেতে ৩ সন্তানের মুখে বিষ!

করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৮০৩ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ৪৯ হাজার ৭২৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ কোটি ৬ লাখ ‌৯৫ হাজার ৬৮৩ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ