করোনায় মারা গেলেন দ. সুনামগঞ্জের সাব-রেজিষ্ট্রার

প্রকাশিত: 12:26 PM, September 10, 2020

করোনায় মারা গেলেন দ. সুনামগঞ্জের সাব-রেজিষ্ট্রার

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ সাব-রেজিষ্ট্রার অফিসের সাব-রেজিষ্ট্রার মো. জাফর আহমেদ করোনা ভাইরাসে মারা গেছেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দক্ষিণ সুনামগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এড নূর আলম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এদিকে সাব রেজিষ্ট্রারের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ ও তার রুহের মাগফেরাত কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ