কাদের তাপাদারের মায়ের ইন্তেকাল

প্রকাশিত: 4:40 PM, February 2, 2020

কাদের তাপাদারের মায়ের ইন্তেকাল

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আবদুল কাদের তাপাদারের মাতা ও বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামের মরহুম মোস্তফা উদ্দিন তাপাদারের স্ত্রী আলিফ জান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

আজ রোববার বেলা ২ টায় নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধ্যক্যজনিত নানারোগে ভোগছিলেন। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সন্তান রেখে গেছেন।

 

মরহুমা ছোট ছেলে আব্দুর রব তাপাদার দিল্লিতে অবস্থান করায় নামাজে জানাযার সময় পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন আব্দুল কাদের তাপাদার ।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ