কাশ্মীরে পুলিশি বাধায় আশুরার শোকযাত্রা পন্ড

প্রকাশিত: 1:17 PM, August 30, 2020

কাশ্মীরে  পুলিশি বাধায় আশুরার শোকযাত্রা পন্ড

বিশ্বভূবন ডেস্ক:

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে পুলিশের বাধায় পণ্ড হয়েছে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত শোক পদযাত্রা। শত শত মানুষের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের মোদী বাহিনী হিসেবে পরিচিত পুলিশ পেলেট গান, টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে কাশ্মীরে কয়েক ডজন মানুষ আহত হন।

 

কাশ্মীরের স্থানীয় বাসিন্দা জাফর আলী ফরাসী বার্তা সংস্থা এএফপিকে বলেন, কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায় শোক পদযাত্রা শুরু হয়েছিল। সেখানে সরকারি বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল।

সংঘর্ষের অন্যান্য প্রত্যক্ষদর্শীরা বলছেন, জনসমাগম ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস এবং পেলেট গান ছুড়েছে।

তবে পুলিশ বলছে, নভেল করোনা ভাইরাসের বিস্তার রোধে সব ধরনের ধর্মীয় পদযাত্রায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। শোকাহতরা এই আদেশের লঙ্ঘন করেছে।

ইকবাল আহমাদ নামের অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, শোক পদযাত্রায় সরকারি বাহিনীর সদস্যরা পেলেট গান ছুড়েছে। এই শোক পদযাত্রা মূলত শান্তিপূর্ণ ছিল। এতে নারীরাও অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন  ইরানের আকাশ সুরক্ষায় ক্ষেপণাস্ত্র দেবে রাশিয়া!

শ্রীনগরের একটি হাসপাতালের কর্মীরা মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, অন্তত ৩০ জন পেলেট ও টিয়ারগ্যাসের জখম নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাশ্মীরের এই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

কাশ্মীরি বাসিন্দারা বলছেন, পুলিশের হামলায় আহত আরও অনেক মানুষকে শহরের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে শোকযাত্রায় অংশগ্রহণকারীদের সতর্ক করে দিচ্ছে। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস এবং পেলেট গান ছুড়ে।

এ সময় বিক্ষোভকারীদের অনেকেই কাশ্মীরে ভারতীয় শাসনের অবসানের দাবিতে স্লোগানও দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ