কিশোরগঞ্জে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত: 3:10 PM, October 5, 2020

কিশোরগঞ্জে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

প্রভাতবেলা ডেস্ক:

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. ফখরুল আলম মুক্তাকে বিদেশি রিভলবারসহ আটক করেছে র‌্যাব।

রোববার রাত ১০টার দিকে তাড়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে আটক করে।

মুক্তা তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক ভূঞা মোতাহারের ছেলে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট বিএন এম শোভন খান জানান, রাত ১০টার দিকে গোপনে সংবাদের ভিত্তিতে তাড়াইল বাজারে অভিযান চালিয়ে ফকরুল আলম মুক্তাকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে মেড ইন ইংল্যান্ড লেখা একটি রিভলবার পাওয়া যায়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে তাড়াইল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

এর আগেও মুক্তাকে ইয়াবাসহ আটক করা হয়েছিল বলে জানিয়েছেন র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এম শোভন খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ