কৃষি গবেষণায় নতুন দিগন্ত : এগিয়ে যাচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: 2:02 AM, November 15, 2026

কৃষি গবেষণায় নতুন দিগন্ত : এগিয়ে যাচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

কৃষি গবেষণায় নতুন দিগন্ত : এগিয়ে যাচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

আরাফাত রহমান, সিকৃবি ♦
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নের অন্যতম বাতিঘর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। ২০০৬ সালের ২ নভেম্বর প্রতিষ্ঠিত দেশের দ্বিতীয় পূর্ণাঙ্গ এই কৃষি বিশ্ববিদ্যালয়টি হাওর ও পাহাড়ি অঞ্চলের কৃষি ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন আনার সম্ভাবনা জাগিয়েছে। কিছু কাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও প্রকৃতি নির্ভর কৃষিকে প্রযুক্তি নির্ভর স্মার্ট কৃষিতে রূপান্তরের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে সবুজে ঘেরা এই শিক্ষাঙ্গন।

সিলেট শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে টিলাগড় এলাকায় উঁচু-নিচু টিলা ও চা বাগানের নৈসর্গিক পরিবেশে অবস্থিত সিকৃবি’র ৫০ একরের মূল ক্যাম্পাস। এর পাশেই রয়েছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মুরারিচাঁদ কলেজ। শুরুতে প্রতিষ্ঠানটি ‘‘সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ’ হিসেবে এবং পরবর্তীতে তিনটি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এর বিস্তৃতি অনেক। বর্তমানে কৃষি, ভেটেরিনারি এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস, মৎস্যবিজ্ঞান, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং সহ মোট ৭টি অনুষদের অধীনে ৪৭টি বিভাগ পরিচালিত হচ্ছে।

কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন

কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন

শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে ৫টি ছাত্র এবং ২টি ছাত্রী হল। এছাড়াও সম্প্রসারণের লক্ষ্যে সিলেট-তামাবিল সড়ক সংলগ্ন খাদিমনগরে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য ২৫০ একর জমি প্রস্তাবিত রয়েছে, যার মধ্যে ১২.৫ একর জায়গা জুড়ে ইতোমধ্যে গবেষণা মাঠের কার্যক্রম চলছে।

শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে ক্যাম্পাসে রয়েছে আধুনিক সেন্ট্রাল লাইব্রেরি, এগ্রোনোমি ফিল্ড, ডেইরি ফার্ম, পোল্ট্রি ফার্ম এবং ফিশারিজ পুকুর। হার্বেরিয়াম স্পেসিমেন শনাক্তকরণ থেকে শুরু করে আধুনিক কৃষি যন্ত্রপাতি নিয়ে গবেষণার জন্য বিভিন্ন ল্যাব সুবিধাও বিদ্যমান।

আরও পড়ুন  জেদ্দাস্থ সিলেট আ.লীগের ঈদ পূণর্মিলনী

সিলেটের হাওর ও পাহাড়ি অঞ্চলের কৃষি এবং মৎস্য ব্যবস্থাপনায় এই বিশ্ববিদ্যালয় অভাবনীয় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন সহনশীল ফসলের জাত উদ্ভাবন, হাওরের মৎস্যসম্পদ উন্নয়ন এবং স্মার্ট কৃষির প্রসার ঘটানোর বিপুল সম্ভাবনা এখানে রয়েছে।

অপার সম্ভাবনার মাঝেও কিছু সংকট শিক্ষার্থীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষি যান্ত্রিকীকরণ এবং ফসল সংরক্ষণের গবেষণায় ল্যাবে আধুনিক যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। শিক্ষার্থীর তুলনায় আবাসিক হলে আসন সংখ্যা কম হওয়ার পাশাপাশি পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানির সংকটও রয়েছে। মূল ক্যাম্পাসে এগ্রোনোমি ফিল্ড ছোট হওয়ায় শিক্ষার্থীদের ব্যবহারিক কাজে কিছুটা সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়। এছাড়া ক্যাম্পাসের বাইরে বা খাদিমনগর ক্যাম্পাসে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের অভাব এবং হাওর ও পাহাড়ি এলাকা নিয়ে বৃহৎ পরিসরে গবেষণার জন্য উন্নত অবকাঠামো ও বাজেটের ঘাটতি রয়েছে।

 

শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের বিষয়ে  প্রক্টর

প্রক্টর 

প্রক্টর

বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় কেবল এর শ্রেণিকক্ষ বা আবাসিক হলগুলোর মাঝেই সীমাবদ্ধ নয়। এর হৃদয়ে রয়েছে শিক্ষার্থীরাযাদের জ্ঞান ও নেতৃত্ব ভবিষ্যৎকে রূপ দেবে। প্রক্টর হিসেবে শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা, শৃঙ্খলা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ দায়িত্ব বলে মনে করি। তিনি বলেন, যেকোনো সমস্যা প্রতিরোধে আমরা আগাম পদক্ষেপ গ্রহণ ও সংকটকালে দায়িত্বশীলতার সাথে সাড়া প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ।’

 

 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, সম্ভাবনা ও সংকটের কথা তুলে ধরেছেন:

আরাফাত রহমান

আরাফাত রহমান

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী আরাফাত রহমান বলেন, ‘প্রকৃতি নির্ভর কৃষিকে প্রযুক্তি নির্ভর স্মার্ট কৃষিতে রূপান্তর করে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনই আমাদের লক্ষ্য। আমাদের তাত্ত্বিক ক্লাসগুলো চমৎকার হয়। কিন্তু কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য ল্যাবে আধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে, যেখানে কিছুটা সংযোজন প্রয়োজন।’

আরও পড়ুন  জল্লারপাড়ের ‘জল্লা’ পরিস্কার করে উম্মুক্ত করা হবেঃমেয়র আরিফ

 

সোহাগ ইসলাম

মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মো. সোহাগ ইসলাম হাওর অঞ্চলের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, ‘সিলেটে মৎস্যসম্পদ নিয়ে গবেষণা ও উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। তবে উপযুক্ত গবেষণাগার, যথেষ্ট বাজেট, আবাসন (হলের পরিষ্কার পরিচ্ছন্নতা ও পানির বিশুদ্ধতা) ও পরিবহন সংকট আমাদের কাজকে বাধাগ্রস্ত করছে। সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছি।’

 

কৃষি অনুষদের শিক্ষার্থী

শেখ ফাহিম

শেখ ফাহিম

বলেন, ‘ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ দারুণ। বোটানিক্যাল আইডেন্টিফিকেশন বা হার্বেরিয়াম স্পেসিমেন নিয়ে কাজের সুযোগ ভালো হলেও মূল ক্যাম্পাসে এগ্রোনোমি ফিল্ডের পরিধি কম। দ্বিতীয় ক্যাম্পাসে (খাদিমনগর) ফিল্ড থাকলেও সেখানে যাতায়াতে পর্যাপ্ত পরিবহনের অভাবে আমাদের ভোগান্তি পোহাতে হয়।’

 

ওবায়দুর রহমান

ওবায়দুর রহমান

ভেটেরিনারি অ্যানিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী মো. জানান, ‘আমাদের অ্যানিমেল শেড এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুযোগ ভালো। তবে ইন্টার্নশিপের পরিধি ও ফিল্ড ভিজিট আরও বাড়ানো দরকার, যাতে আমরা সরাসরি খামারিদের সমস্যাগুলো সমাধান করতে পারি।’

বিদ্যমান সীমাবদ্ধতাগুলো দ্রুত সমাধান করা গেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি ও অর্থনীতিতে আরও যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ