সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও নয়াসড়ক জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মালিক রাজা আর নেই৷ আজ শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪ টা ৪৫ মিনিটে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুল মালিক রাজা ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার পরিবারসূত্রে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা জটিলতা নিয়ে ২১ নভেম্বর তিনি মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে আজ শনিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন৷

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি