সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৮
মন্ত্রী বলেন, আমি সিলেটে ঈদ করলাম, জামাতগুলো আনডিস্টার্ব হয়েছে। ওইদিনই ঢাকায় আসলাম, এখানেও দেখলাম আবহাওয়া ভালো। আই থিংক, মোটামুটিভাবে এটা খুশির ঈদই ছিল। এবার তো নির্বাচনী বছর, এলাকায় নির্বাচনী আমেজ কেমন দেখলেন- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নির্বাচনী হইচই তেমন নেই। আশা করছি এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে, সবাই এতে অংশ নেবেন।
যদি খালেদা জিয়া বা এরশাদ সাহেব প্রার্থী হন, তাহলে তো আমাকে দাঁড়াতেই হবে। সিলেট সদর আসন থেকে নির্বাচিত এমপি হলেন আবুল মাল আবদুল মুহিত। এ আসনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ প্রার্থী হলে তিনি আবারও নির্বাচনে প্রার্থী হবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে কে বেশি শক্তিশালী এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, এরশাদ সাহেব সিলেটে বেশ জনপ্রিয়। খালেদাও জনপ্রিয়। তাই কে বেশি কঠিন প্রার্থী সেটা বলা ডিফিকাল্ট।
খালেদা জিয়া ঈদে জেলখানায় আছেন এটিকে কীভাবে দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতির কারণে রাজনীতিবিদরা একেক সময় একক জায়গায় ঈদ করবেন। এটা নতুন কিছুই নয়। গত ১০টি ঈদের মধ্যে সরকারের প্রয়োজনে তিনটি ঈদ আমাকে দেশের বাইরে করতে হয়েছে। বাকি ঈদগুলো এলাকায় করেছি। এবার ঈদ অনেক ভালো হয়েছে। আবহাওয়াও ভালো ছিল। এবার ঈদ কবে হবে এ নিয়ে মানুষের মধ্যে কোনো দ্বিধা ছিল না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি