খুলনার ডুমুরিয়ায় বাস খাদে পড়ে নিহত ৫

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ২১, ২০১৮

খুলনা সংবাদদাতাঃ খুলনায় ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

 

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওই এলাকায় একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে ওই বাসটি এ দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হলেন- মোস্তফা গাজী ও শরীফুল ইসলাম। নিহত দু’জনের বাড়ি কয়রা উপজেলায়।

 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, দুপুরে বাসটি (সাতক্ষীরা-জ ১৪-০০৮৮) অতিরিক্ত যাত্রী নিয়ে পাইকগাছা থেকে খুলনায় আসছিল। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার বরাতিয়া এলাকায় এলে অপর একটি বাসকে সাইড দিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে।

 

এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন ১৫ জন। তাদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  এইচএসসি পরীক্ষা শুরু কাল

 

বাসটিতে আসা অধিকাংশ যাত্রী শ্রমিক। তারা দিনমজুর হিসেবে খুলনায় কাজ করতে আসছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ