গাজীপুরে কারাগারে গাঁজাসহ কারারক্ষী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

গাজীপুরে কারাগারে গাঁজাসহ কারারক্ষী গ্রেপ্তার
প্রভাতবেলা ডেস্ক: এক কেজি গাঁজাসহ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার কারারক্ষী হলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকার হিকমত আলীর ছেলে সোহেল রানা (২৭)। তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী।

 

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, ৩-৪ পোটলা গাঁজা নিয়ে কারারক্ষী সোহেল রানা কারাগারে ঢুকছিল। এ সময় অন্যান্য কারারক্ষীরা তাকে আটক করে। পরে তার কাছ থেকে ৪ পোটলা গাঁজা উদ্ধার করে। এক পর্যায়ে ব্যারাকে তল্লাশি করে তার ব্যবহৃত টাংকের ভেতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ১১টার দিকে কারাগার থেকে সোহেল রানাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুন  আগুনে পুড়ে যুবকের মৃত্যু

 

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গাঁজাসহ আটক সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারাবিধি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ