গোলাপগঞ্জের রুস্তমপুরে ২য় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: 3:49 PM, January 31, 2021

গোলাপগঞ্জের রুস্তমপুরে ২য় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রভাতবেলা ডেস্ক:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুরে সোস্যাল ডেভেলপমেন্ট ইয়ুথ সোসাইটি আয়োজিত ২য় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার (২৯ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় বোরহান উদ্দিন রোড সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও বাঘা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.আব্দুস সামাদ ।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক ও রাজনীতিবিদ আর্জমন্দ আলী ও বাঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.সজমুল ইসলাম খানঁ।

আবু সাঈদ ফেছন মিয়ার সভাপতিত্বে ও মারুফ আহমেদ পারভেজ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ফয়জুর রহমান, শাহীন আল মামুন, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিছবাহ উদ্দিন, জিল্লুর রহমান খানঁ, জালালাবাদ আদর্শ সংঘের সভাপতি সাইদুল ইসলাম মিজান, সোস্যাল ডেভেলপমেন্ট ইয়ুথ সোসাইটির সভাপতি মো.আব্দুল আজাদ, সাধারণ সম্পাদক কামরান আহমেদ, সাবেক সাধানর সম্পাদক সুহেদ আহমেদ, প্রতিষ্টাতা সদস্য আব্দুল ওয়াহিদ।

আরও পড়ুন  সিলেটে জাল টাকার নোটসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে বাঘা ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী রাইয়ব আলী ছানু মিয়া, হাজী আনা মিয়া, হাজী ফজলু মিয়া, সামাজিক ব্যাক্তিত্ব রউজ উদ্দিন, মো. কলিম উদ্দিন, উসমান উদ্দিন, ফার্মাসিস্ট মো. নজমুল ইসলাম খানঁ, মো.শামীম আহমদ, মো.সাহেল আহমদ, সাইদুল ইসলাম, টিপু সুলতান, লিমন আহমেদ, রাশেদ আহমদ, সাজন আহমেদ, আরিয়ান আহমেদ, ইমরুল ইসলাম, জামিল আহমদ, সাজু আহমেদ, কবির উদ্দিন, জাকারিয়া আহমেদ, ফুজেল আহমেদ, জাহেদ আহমদ প্রমুখ।

উদ্বোধনী খেলার ১ম ম্যাচে জামরুল একাদশ রুস্তমপুর ৫-১ গোলে ব্লাক ডায়মন্ড দক্ষিণ কান্দিগ্রামকে পরাজিত করে জয়লাভ করে। খেলায় হ্যাট্রিক গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় নাবিল আহমেদ। খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যাক্তিত্ব ইসলাম উদ্দিন। খেলায় ধারা বিবরনীতে ছিলেন সামছুল ইসলাম শিপু।

সর্বশেষ সংবাদ