সিলেট | |
প্রকাশিত: 11:37 AM, September 21, 2020
প্রতিনিধি, গোলাপগঞ্জ:
সাময়িক বরখাস্ত হওয়া সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নছিরুল হক শাহিনকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। সেই সাথে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। রোববার এ সংক্রান্ত একটি গেজেটে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। বর্তমানে নছিরুল হক শাহিন স্থায়ীভাবে বিদেশে অবস্থান করছেন।
নিয়মবহির্ভূতভাবে প্রবাসে থাকায় তাকে আগে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া চেয়ারম্যান নছিরুল হক শাহিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
এর আগে চলতি বছরের ৮ জুলাই উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিলাল উদ্দিনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। কর্তৃপক্ষের যথাযথ অনুমতি না নিয়ে বিদেশে অবস্থান করায় তাকে বরখাস্ত করা হয়েছিল। এ নিয়ে দুটি ইউনিয়নের চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি