সিলেট | |
প্রকাশিত: 1:56 PM, February 8, 2020
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া এলাকার যোগীটিলার হাওর থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ৩টা ৩০মিনিটের সময় চুনারুঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলার উপরের অংশে ধারালো অস্ত্রের দু’টি আঘাত রয়েছে। অজ্ঞাত তরুণীর বয়স ২২ বছর হবে বলেও ধারণা করছে পুলিশ। তিনি আরও জানান, মরদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত ও পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে পুলিশ তদন্তে নেমেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি