ছাতকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: 12:17 PM, July 19, 2020

ছাতকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

প্রতিনিধি,ছাতক (সুনামগঞ্জ) :

 

সুনামগঞ্জের ছাতকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন মিয়া (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

শনিবার (১৮ জুলাই) ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন অাহমদ শিপন ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযানে পৌর শহরের দক্ষিন বাগবাড়ীর আব্দুল মোক্তাদিরের ছেলে ইয়াবা ব্যবসায়ী মো: মামুন মিয়াকে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী মামুন মিয়ার বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মাদকের মামলা চলমান রয়েছে । এর আগে একাধিকবার র‍্যাব, পুলিশ ও বিজিবি গ্রেপ্তার করলেও জেল থেকে বের হয়ে আবারো মাদক ব্যবসা শুরু করে।

 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন অাহমদ শিপন বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্রিয় ভাবে ভূমিকা পালন করছে। মাদক মুক্ত দেশ গড়তে সচেতন নাগরিক সমাজ পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার অাহবান করেন ।

আরও পড়ুন  বিশ্বনাথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফ্রান্স প্রবাসী খুন

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ