সিলেট | |
প্রকাশিত: 2:10 PM, October 19, 2020
প্রতিনিধি, ছাতক:
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে গৃহবধূ (৩৫) ধর্ষণের অভিযোগে শাহ আলম (৩৮) নামের ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ ।
রবিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মইনপুর গ্রামে গৃহবধূ ধর্ষণের শিকার হন।
এঘটনায় সোমবার (১৯ অক্টোবর) ভোররাতেই ধর্ষক শাহ আলম (৩৮) কে আটক করেছে পুলিশ। সে একই গ্রামের মৃত মাসুম খা’র ছেলে।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় ওই গৃহবধূ কাজ থেকে ফেরার পথে তার পিছু নেয় শাহ আলম । একপর্যায়ে নির্জন স্থানে ওই মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে সে। পরবর্তীতে ধর্ষিতা মহিলা স্থানীয় ইউপি চেয়ারম্যান এর কাছে বিচারপ্রার্থী হলে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাশ তাকে আটক করে থানায় পাঠান।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি