ছাতকে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বামী পলাতক

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

ছাতকে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বামী পলাতক

প্রতিনিধি, ছাতক:

সুনামগঞ্জের ছাতকে শিপা বেগম (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

গত ২২ জুলাই নিজ বাড়ীর বসতঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে সে আত্মহত্যা করেছে বলে স্বামীর বাড়ির লোকজন দাবি করলেও শিপা বেগমের পিত্রালয় থেকে পাওয়া গেছে ভিন্ন সুর। লাশ দাফনের পর স্বামী মাঈনুল ইসলামসহ বাড়ির লোকজন পলাতক থাকায় এলাকায় চলছে তোলপাড় ।

জানা যায়, শিপা বেগম নোয়ারাই ইউনিয়নের কটালপুর গ্রামের মাঈনুল ইসলামের স্ত্রী ও একই গ্রামের তাজুল ইসলামের কন্যা। ৬ মাস আগে গ্রামের নূরুল ইসলামের পুত্র মাঈনুল ইসলামের সাথে শিপা বেগমের বিয়ে হয় ।

ছাতক থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মঈন জানান, মেঝেতে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন  ছাতক পৌর মেয়র আবুল কালাম সুনামগঞ্জের সর্বোচ্চ করদাতা

এদিকে, শিপা বেগমের পিত্রালয়ের লোকজন দাবি করেছেন পরিকল্পিতভাবে শিপাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিলো এবং পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই ঝুলন্ত লাশ মেঝেতে রাখা হয়েছে। বিয়ের পর থেকেই যৌতুক নিয়ে স্বামী-স্ত্রী’র মধ্যে বিরোধ চলমান ছিলো। গ্রামের কয়েকজন জানান, তাদের বিষয় নিয়ে একাধিক সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। শিপা বেগমের পিতার বাড়ির লোকজন তাকে জানান শিপাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ