সিলেট | |
প্রকাশিত: 2:45 PM, July 30, 2016
মোঃ এইচ এ হেলাল, ছাতক: ছাতকে ক্রমান্বয়ে কমতে শুরু করেছে বন্যার পানি। গত তিনদিন বৃষ্টিপাত না হওয়ায় প্রচন্ড রোদের প্রভাবে বন্যার পানি কমতে শুরু করলেও জনদুর্ভোগ বেড়েছে বলে বন্যা কবলিত এলাকার লোকজন জানিয়েছেন। গত কয়েকদিনের রোদের প্রভাবে প্রায় ২ফুট পরিমাণ পানি কমে গেছে। পানি কমে যাওয়ায় বন্যায় প্লাবিত ঘর-বাড়ি ও রাস্তাঘাট পানির নিচ থেকে ভেসে উঠেছে। ঘর-বাড়ি ও রাস্তাঘাট পানির নিচ থেকে ভেসে উঠলেও গ্রামীণ কাচা রাস্তাঘাট কাঁদা মাটিতে পরিণত হওয়ায় এসব রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করা যাচ্ছে না। বাড়িঘর পানির নিচ থেকে ভেসে উঠলেও বসবাস করার অনুপযোগী বলে স্থানীয়রা জানান। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বন্যার পানি নামলেও শিক্ষা কার্যক্রম এখন স্বাভাবিক হয়নি।
উল্লেখ্য, গত ১৭জুলাই থেকে টানা বর্ষণে দ্বিতীয় বারের মতো ছাতক পৌর এলাকাসহ উপজেলার প্রায় সবকয়টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়েন লক্ষাধিক মানুষ। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় অনেকেই অন্যত্র নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেন। এর মধ্যে অনেকে নিজেদের ঘরে বাঁশের উচুঁ মাচা তৈরী করে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করেন। গ্রামীণ রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় নৌকা দিয়ে কোন রকমে চলাচল করেন পানিবন্দি লোকজন। এসময় বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দেয়। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েন গৃহস্থরা। অনাকাঙ্খিত দুর্ভোগে পড়ে মানুষ দিশেহারা হয়ে পড়েন। বন্যায় প্লাবিত হয়ে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ ফিসারির মাছ, শাক-সবজি ও বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষিভর্তুকি প্রদানসহ বিনামূল্যে সার, বীজ, চারা ও কৃষি উপকরণাদি বিতরণের দাবি জানিয়েছেন ভূক্তভোগি কৃষকসহ উপজেলার সচেতন মহল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি