সিলেট | |
প্রকাশিত: 5:59 PM, November 30, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট মহানগরীতে আগামী বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ সোমবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরতলির খাদিমনগরস্থ ডিআরএস’র রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা দক্ষিণ সুরমা ছাড়া সিলেট মহানগরীর সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
তবে কারিগরি কারণে সিলেটে গ্যাস সরবরাহের ক্ষেত্রে এই ৮ ঘণ্টা সময় কিছুটা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি