“ছাত্ররা ভাঙচুর করবে, এটা বরদাশত করবো না”

প্রকাশিত: 8:12 PM, May 11, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ ছাত্রলীগের ২৯তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমরা লেখাপড়া করো আমি সেটাই চাই’।
তিনি বলেন, ‘ছাত্রনেতাদের জাতির পিতার দুটি বই পড়তে হবে। সেই আদর্শকেও বুকে ধারণ করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, ‘সমঝোতার মধ্য দিয়ে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করতে হবে’।লীগের নতুন নেতৃত্ব সমঝোতার মাধ্যমে আসুক’।
শুক্রবার (১১ মে) বিকাল ৪টায় জাতীয় সঙ্গীত আর পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন। এরপর শান্তির প্রতীক বেলুন আর কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন দেশে শিক্ষার নীতিমালা কেমন হবে তা উল্লেখ করে ছাত্রলীগের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ আমাদের ছাত্রদের বলতে চাই, কোনো ধ্বংসাত্মক কার্যক্রম (ভ্যান্ডালিজম) চলবে না। এ সময় তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবন ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
ছাত্ররা শিক্ষা-প্রতিষ্ঠান ভাঙচুর করবে, এটা আমি বরদাশত করবো না।

আরও পড়ুন  বুধবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নির্দেশ দেওয়া আছে, ভাঙচুরকারীরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।’
ছাত্রলীগ নেতারা তাদের বক্তব্যে জানান, নতুন নেতৃত্ব বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি শতভাগ আস্থাশীল তারা।

সম্মেলন উদ্বোধনের পর ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন ও কমিটির নেতারা বক্তব্য রাখেন।
ছাত্রলীগের ২৯তম সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫ হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত হন সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে। ছিলেন ডেলিগেটর আর কাউন্সিলররা.

সর্বশেষ সংবাদ