সিলেট | |
প্রকাশিত: 1:15 PM, November 6, 2023
স্থানীয় ব্যবসায়ী মাসুদ মিয়া বলেন, ২০১০ সালে সাগর এক আত্মীয়ার শ্লীলতাহানি করলে এলাকায় সালিশে তাকে শারীরিক শাস্তি দেওয়া হয়। এরপর গ্রাম ছেড়ে চলে যান মধুপুর শহরে। সেখানে মাস্টারপাড়ায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সাগরের দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগম জানান, মধুপুরে তিনি রিকশা চালাতেন। ওই সময় তিনি চরমভাবে নেশাগ্রস্ত হয়ে যান। শুরু করেন মাদক ব্যবসা। এর প্রতিবাদ করতে গিয়ে অনেকবার নির্যাতনের শিকার হোন আলেয়া। নির্যাতন সইতে না পেরে তিনি সাগরের সংসার ছেড়ে চলে আসেন।
ঘটনার তিনদিন পর র্যাব-১২ সাগর ও তার দুই সহযোগীকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে। সাগর আদালতে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই মামলায় কারাগারে বন্দি থাকেন সাগর। ঘটনার দেড় বছর পর টাঙ্গাইল পিবিআই আদালতে চার্জশিট দাখিল করে। এরই মধ্যে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে টাঙ্গাইল জেলা কারাগারে বন্দি হন শহরের এক আলোচিত আওয়ামী লীগ নেতা। সেখানে সাগরের সঙ্গে ওই নেতার সখ্য গড়ে উঠে। একপর্যায়ে তাকে দিয়ে টাঙ্গাইলের অপর এক আওয়ামী লীগ নেতাকে হত্যার পরিকল্পনা করা হয়। এ জন্য সাগরকে জেল থেকে জামিনে মুক্ত করার চুক্তি হয়। জামিন পেয়ে পূর্বশর্ত অনুযায়ী ওই নেতার কাছ থেকে কিছু নগদ অর্থও নেয় সাগর। এরপর তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে চলে যান। তার সঙ্গে আর যোগাযোগ হয়নি ওই নেতার।
সাগরের চাচাতো ভাই জমশেদ আলী বলেন, মধুপুরের ৪ খুনের মামলায় সাগর মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের পরিবারের কয়েকজনকে জেল খাটিয়েছে। অথচ ওরা ঘটনায় যুক্ত নয়। আমরা ওর ফাঁসি চাই।
সাগরের বড় বোন মইফুল জানান, সাগর মানসিকভাবে অসুস্থ। তাকে খুনের নেশায় ধরেছে। ছাড়া পেলেই সে মানুষ খুন করবে। ওর সাজা হওয়া দরকার।
টাঙ্গাইল জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর ফারি মোকলেছ বলেন, জামিনের এখতিয়ার আদালতের। যেহেতু আমরা আদালতে চার্জশিট দিয়ে দিয়েছি, এখানে আমাদের আর করার কিছু নেই।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি