জবানবন্দি নিতে আদালতে ফরহাদ মজহার

প্রকাশিত: 4:31 PM, July 4, 2017

বিশিষ্ট কবি, কলামিস্ট, প্রবন্ধকার এবং রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারের ১৬৪ ধারায় জবানবন্দি নিতে ডিবি কার্যালয় থেকে ঢাকার সিএমএম আদালতে নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ব্রিফিংয়ে আব্দুল বাতেন বলেন, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি কীভাবে কী হলো। তিনি জানিয়েছেন, গতকাল ওষুধ কেনার জন্য তিনি বের হন। পরে সাদা মাইক্রোতে কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায়। এ সময় তার চোখ বেঁধে ফেলায় তিনি আর কিছু বুঝে উঠতে পারেননি। পুলিশের পক্ষ থেকে আগে দেয়া কিছু বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলো তিনি বলেন, আগের বক্তব্য বাদ। বর্তমানটাই আসল তথ্য।

সোমবার সকালে শ্যামলির বাসা থেকে অপহৃত হন দেশবরেণ্য কবি, কলামিস্ট ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার। ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগরের একটি যাত্রীবাহী বাস থেকে পুলিশ তাকে উদ্ধার করে। আজ সকালে ঢাকার আদাবর থানায় আনার পর সেখান থেকে নেয়া হয় তেজগাঁও ডিসি অফিসে। এরপর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে।

আরও পড়ুন  মাসরুর রাসেল গ্রেফতার
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ