সিলেট | |
প্রকাশিত: 8:22 PM, January 29, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
জেএসসি পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে সিলেট শিক্ষা বোর্ডে ৪৫ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। আর পাস করেছে ফেল করা ২৮ জন পরীক্ষার্থী।
বুধবার (২৯ জানুয়ারি) সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে।
গত ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। সিলেট শিক্ষা বোর্ডে এ পরীক্ষায় পাসের হার ছিল ৯২ দশমিক ৭৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ৩ হাজার ৭৭৩ জন শিক্ষার্থী। ফল পুনঃনিরীক্ষণে ফেল করা ২৮ জন শিক্ষার্থী পাস করেছে। এছাড়া ফল পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।
এ বছর জেএসসিতে পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৮ ভাগ এবং জেডিসিতে পাসের হার ছিল ৮৯ দশমিক ৭৭ ভাগ। জেএসসিতে ৭৬ হাজার ৭৪৭জন এবং জেডিসিতে ১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
২০১৯ সালের ২ নভেম্বর থেকে শুরু হয় জেএসসি-জেডিসি পরীক্ষা। ১১ নভেম্বর পর্যন্ত জেএসসি পরীক্ষা এবং ১৩ নভেম্বর পর্যন্ত জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি